ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

চুয়াডাঙ্গায় ৫৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ওয়ালিদ আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৩০৫ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র মাদকবিরোধী অভিযানে ৫৩ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ওয়ালিদ হোসেন (৪২)কে আটক করেছেন। এসময় মাদক বহনকারী মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত আসামী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের

কুতুবপুর(মাঝপাড়া) গ্রামের মৃত. তোফাজ্জেল হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ভিমরুল্লা নতুন শাহী মসজিদের সামনে চুয়াডাঙ্গা টু দামুড়হুদা পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, মহোদয়ের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/ শিহাব উদ্দিন, এসআই(নিঃ)/ সাজ্জাদ হোসেন, এসআই(নিঃ)/সুমন্ত বিশ্বাস, এসআই(নিঃ)/ মুহিদ হাসান, এএসআই(নিঃ)/ রমেন কুমার,এএসআই(নিঃ)/ রজিবুল হক জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে ৮ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর থানাধীন ভিমরুল্লা নতুন শাহী মসজিদের সামনে দামুড়হুদা টু চুয়াডাঙ্গাগামী পাকা রাস্তার উপর হতে ধৃত আসামীকে আটক করা হয়।এসময় আসামীর নিজ হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, যার মূল্য অনুমান-১,০৬,০০০ টাকা ও মাদক বহনকারী লাল-কালো রংয়ের উরংপড়াবৎ-১২৫পপ মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

চুয়াডাঙ্গায় ৫৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ওয়ালিদ আটক

আপডেট সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪