ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে চার কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৩৭ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হদা থেকে ৪ কেজি গাঁজাসহ মতিয়ার রহমান (২৬) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। (৯ জুন )শুক্রবার বিকাল পৌঁনে ৬টার দিকে দামুড়হুদা শহরের গুলশানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতিয়ার রহমান দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ালগাছি গ্রামের শরীফ উদ্দীনের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা শহরের গুলশান পাড়ায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে আবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের গুলশানপাড়ায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে চার কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩