সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৫১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
সানজিদা খাতুন , চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মুন্সীগঞ্জ গড়চাপড়া ফরিদপুরের মাঠে মোটরসাইকেল সহ সবুজ (২৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। নিহত যুবক সবুজ উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। সে পেশায় পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতেন বলে জানা গেছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটির নাম সবুজ। মোটরসাইকেল সহ তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত কাজ শুরু করেছি। বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা বলেন, ঘটনাটি আমার ওয়ার্ডের মধ্যেই ঘটেছে। সকালে স্থানীয় লোকজন পুলিশ ও আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলের নিচে চাপা দেয়া ছিল। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) আনিসুজ্জামান বলেন, আলমডাঙ্গার মেহেগুনি বাগানে একজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে তদন্তকাজ চলছে।
















