ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফোন ১৮-এ থাকছে নতুন আকর্ষণীয় চমক! Logo শিক্ষা উপদেষ্টা ক্ষুব্ধ: বাড়তি বই-পরীক্ষা নিয়ে সমালোচনা Logo ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স Logo গোয়েন্দা সংস্থার তদন্তে প্রশ্নফাঁসের কোনো সাক্ষ্য মেলেনি: শিক্ষা অধিদপ্তর Logo ব্যাংক সিস্টেমের বাইরে ৩ লাখ কোটি টাকা, বললেন মাসরুর আরেফিন Logo বন্ড সুবিধা প্রত্যাহারে ক্ষুব্ধ পোশাক খাত: তিন শীর্ষ সংগঠন রুখে দাঁড়ালো Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ, কার ভাগে কত টাকা? Logo শ্রীলঙ্কাকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ Logo ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমারের স্থান: আসন্ন চ্যালেঞ্জ Logo পিসিবির চিঠি: বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল আইসিসি

চুয়াডাঙ্গায় টাস্কফোর্স ভোক্তা অধিকার সেনাবাহিনী ও পুলিশের অভিযান পৌঁনে ৫ লাখ জরিমানা 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২২৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সানজিদা খাতুন, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায়, টাস্কফোর্স ভোক্তা অধিকার , সেনাবাহিনী ও পুলিশ পৃথক অভিযানে ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ১৩ নভেম্বর বিকালে বাজার নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী ও অবৈধ মোটরযান বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।

মেয়াদ উত্তীর্ণ ও সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে সার বিক্রিসহ নানা অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুদকদিয়া বাজার ও ভালাইপুর মোড়ে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিশেষ টাস্কফোর্স কমিটি।

এ সময় আলুকদিয়া এলাকায় মেসার্স বিশ্বাস ট্রেডার্স সার ডিলার প্রতিষ্ঠানে পুর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করা অর্থাৎ ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

পরে ভালাইপুর এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স দিশা এগ্রো ট্রেডিং এ তদারকিতে সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম। অপরদিকে,  দুপুরে শহরের শহীদ হাসান চত্বর ও পৌরসভার মোড় এলাকায় চেকপোস্ট বসায় সেনাবাহিনী এবং ট্রাফিক পুলিশ সদস্যরা। এমময় অবৈধ মোটরযান বিরোধী চেকপোষ্ট থেকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলী ও ট্রাফিক পুলিশের সদস্যরা।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় টাস্কফোর্স ভোক্তা অধিকার সেনাবাহিনী ও পুলিশের অভিযান পৌঁনে ৫ লাখ জরিমানা 

আপডেট সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪