চুয়াডাঙ্গায় আম কুড়ানোর সময় গাছ চাপা পড়ে নারীর মৃত্যু!
- আপডেট সময় : ০৭:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৪২ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদার তারিনিপুর গ্রামে ঝড়ের মাঝে আম কুড়ানোর সময় গাছ চাপা পড়ে দুই সন্তানের জননী সাকেনা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সন্ধ্যা ৭টার সময় তারিনিপুর গ্রামে ওই ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবরে স্বজনসহ প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে এলাকার বাতাশ ভারি হয়েছে।
নিহত সাকেনা খাতুন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের মাঝের পাড়ার লাল মিয়ার স্ত্রী।
পরিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাড়িতে নিজেদের আম গাছের আম কুড়াতে শুরু করে সাকেনা খাতুন। আম কুড়ানোর মধ্যে হঠাৎই ফজলি আম গাছের একটি ডাল ভেঙে পড়েন তার উপর। এসময় তাঁর উপরে আম গাছের ডাল পড়ায় সে মারাত্মক ভাবে আহত হন। পরিবারের সদস্যসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে পথিমধ্যে মৃত্যু বরণ করেন তিনি। হাসপাতালে পৌঁছালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৃত নারীর দেবর জমির উদ্দীন জানিয়েছেন, ঝড়ের মধ্যে আমি আর ভাবী আমাদের নিজেদের বাগানে আম কুড়চ্ছিলাম। এসময় হঠাৎই ঝড়ের দাপটে বাগানে ফজলি আম গাছের একটি ডাল উপর থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়দের সহায়তাই আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার সময় পথের মধ্যে তিনি মারা যায়।
ঝড়ের সময় গাছের ডাল পড়ে নারীর মৃত্যু হয়েছে সত্যতা জানিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।






















