ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

চিরিরবন্দরে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৩৮৩ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখা ও এলাকাবাসী।

আজ বেলা ১১ টার দিকে চিরিরবন্দর উপজেলার ঘুঘুরতালী বাজারে এ মানববন্ধন করে মহিলা পরিষদ ও এলাকাবাসী। মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এ কে এম শরীফুল হক ও থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রশীদ অংশ নিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, চিরিরবন্দর উপজেলা মহিলা পরিষদের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ধর্ষণের শিকার তরুণীর পরিবারসহ জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, গণধর্ষণের ঘটনায় জড়িতরা যতই ক্ষমতাশালী হোক, আইনের চোখকে ফাঁকি দিয়ে যেন পার না পায়। তাদের দ্রুত গ্রেফতারসহ এমন শাস্তির দাবি জানায়, যাতে করে সেই শাস্তি দেখে আর অন্য কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। মানববন্ধনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ঘুঘুরাতালী থেকে তরুণীকে তুলে নিয়ে প্রেমিককে আলাদা করে দলবদ্ধ ধর্ষণ। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঐ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বোন বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা করেছেন।

চিরিরবন্দরে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩