ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

চিরিরবন্দরের কামার পাড়া সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৪৯ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার (কামার পাড়া) সীমান্তে বিএসএফের গুলিতে মনজুরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার আমতলী (কামার পাড়া) সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের ব্রহ্মপুর শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, “গতকাল রাত ১২ টার দিকে কামারপাড়া শাহাপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মঞ্জুরুলের মরদেহ পরে ছিলো। পরে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে”।
তিনি আরও বলেন, ‘নিহত মঞ্জুরুল ইসলাম (২২) পেশায় একজন কৃষক কিন্তু কি কারণে রাতে সীমান্তের তারকাঁটার কাছে গিয়েছিলো এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।’
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ। তিনি জানান, মঞ্জরুলসহ কয়েকজন ব্যক্তি গভীর রাতে আমতলী (কামার পাড়া) সীমান্তে যায়। এ সময় তারা সীমান্তের ওপারে যাওয়ার চেষ্টা করলে বিএসএফের গুলিতে মনজুরুল ইসলাম (২২) নিহত হয় বলে ধারনা করা হচ্ছে। মঞ্জুরুলের মরদেহ প্রাথমিক সুরতহালে ৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
বিজিবি-২০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, “আমতলী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তিনি বিএসএফের গুলিতে নিহত হয়েছে কিনা সেটি জানার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক ডাকা হয়েছে”।

চিরিরবন্দরের কামার পাড়া সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩