ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

চিরচেনা রূপে ফিরছেন নেইমার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৫৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

হাজারো ভক্তের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে চিরচেনা রূপে ফিরছেন নেইমার জুনিয়র। গতকাল শনিবার নেইমারের ফেরার খবর প্রফুল্ল মনে ঘোষণা করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।

আগামীকাল মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল হিলালের স্কোয়াডে যোগ দেবেন নেইমার। এই ম্যাচে আরব আমিরাতের ক্লাব আল আইনের মুখোমুখি হবে আল হিলাল। খেলা হবে আমিরাতের মাঠে। অর্থাৎ অ্যাওয়ে ম্যাচ দিয়ে আল হিলালে যোগ দেবেন নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকা মাঠে নামেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্সে’ একটি ভিডিও বার্তায় নেইমারের ফেরার কথা জানায় আল হিলাল। সেখানে ফেরার ঘোষণা দেন নেইমার নিজেই। ভিডিওতে ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, ‘আমি জানি আপনারা উদ্বিগ্ন। আমি নিজেও তাই। ২১ অক্টোবর আমি ফিরছি। ইনজুরির পর আমি সব সময় ফিরে আসি। তবে মাঝপথে (পুরোপুুরি সেরে না উঠে) কখনো আসি না।

দীর্ঘ দিন নেইমারের বাইরে থাকা নিয়ে আল হিলাল বিবৃতিতে বলেছে, ‘এই দিনগুলো ছিল বেদনা, যন্ত্রণা এবং ফুটবলের অপেক্ষার দিন। পরিবার ও বন্ধুদের সহায়তা ও সার্বক্ষণিক দেখাশোনায় আমাদের ১০ নম্বর তা কাটিয়ে উঠেছে। বিশ্বের সব ভক্ত তাকে সোশ্যাল মিডিয়াতে সমর্থন দিয়েছেন। অপেক্ষার পালা শেষ।

ট্যাগস :

চিরচেনা রূপে ফিরছেন নেইমার

আপডেট সময় : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪