ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

চিত্রনায়িকা মাহিয়া মাহির ফারিশতায় বাহারি ইফতারির পসরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অভিনেত্রী মাহিয়া মাহি তার ফারিশতা রেস্টুরেন্টে বিভিন্ন বাহারি খাবারের সঙ্গে ইফতারির পসরা আয়োজন করেছেন। প্রথম রোজায়, তিনি ব্যক্তিগতভাবে রেস্তোরাঁয় উপস্থিত হন এবং গ্রাহকদের আকৃষ্ট করেন, পুরো কার্যক্রমটি তদারকি করেন।

রমজানের প্রথম দিন শুক্রবার (২৪ মার্চ) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তেলিপাড়া এলাকার ফারিশতায় তাকে দেখা যায়। মাহিয়া মাহি ফেসবুকে লাইভে ফারিশতার ইফতারের আয়োজন তুলে ধরেন। সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার।

ফারিশতার ব্যবস্থাপক তানিম আহমেদ বলেন, সারাদিন রোজা রেখে ইফতারের প্রস্তুতিতে আমরা (স্টাফ) ক্লান্ত হয়ে পড়েছিলাম। সবাই ব্যস্ত সময় কাটাচ্ছিল। হঠাৎ ম্যাডাম (মাহিয়া মাহি) এসে আমাদের সাথে যোগ দিলেন। সবার সঙ্গে কথা বলে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন। সবাই ক্লান্ত হলেও ম্যাডামের উপস্থিতি অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, খাবারের মান ঠিক রেখে কম দামে ত্রিশটিরও বেশি আইটেম দিয়ে ফারিশতার ইফতারের আয়োজন করা হয়েছে। ফারিশতার ইফতার বিক্রির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।

চিত্রনায়িকা মাহিয়া মাহির ফারিশতায় বাহারি ইফতারির পসরা

আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩