চিত্রনায়ক ফারুকের আসনে আ. লীগের মনোনয়ন কিনলেন ফেরদৌস
- আপডেট সময় : ০৫:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন নায়ক ফেরদৌস আহমেদ।
সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এই নায়ক।
নায়ক ফেরদৌস রাজনৈতিক ব্যানারে বিভিন্ন ক্ষেত্রে কাজ করলেও এবার সরাসরি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন।
দুই দশকের অভিনয় জীবনে ফেরদৌস বাংলাকে দুটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) এলাকা নিয়ে।
গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এরপর থেকে ইতোমধ্যে ওই আসনে নির্বাচনে প্রার্থী হতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। অনেক তারকাই নায়ক ফেরদৌসের নাম প্রস্তাব করেছেন। এরমধ্যেই উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি। আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।























