ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

চার জেলায় সন্ধ্যার আগেই ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৯১ বার পঠিত

ঝড়ের আগমুহূর্তে অন্ধকার আকাশ। ফাইল ছবি

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১ এপ্রিল ২০২৬ ।।

রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার আগেই ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড়ো হাওয়ার সঙ্গে দমকা বাতাস, বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এ পরিস্থিতিতে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তখন এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে উল্লেখ করে সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

চার জেলায় সন্ধ্যার আগেই ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আপডেট সময় : ১২:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬