ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২২২ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাতাল হয়ে মাতলামির প্রতিবাদ করায় আপন চাচা চন্দ্র গোয়ালা (৫০) এর ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাতিজা সুনীল গোয়ালা (৩১) নামের এক চা-শ্রমিক।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের নতুন বস্তি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত চা শ্রমিক সুনীল গোয়ালা চা-বাগানের বাসিন্দা কমল গোয়ালার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যায় গাজীপুর চা-বাগানের বাসিন্দা পরেশ গোয়ালার ছেলে চন্দ্র গোয়ালা মদ পানে মাতলামি করে বাগানের লোকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন চন্দ্র গোয়ালার ভাতিজা সুনীল গোয়ালা বিষয়টির প্রতিবাদ করলে চাচা চন্দ্র গোয়ালা তাঁর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ভাতিজার প্রতি ক্ষিপ্ত ও রাগান্বিত হয়ে চন্দ্র গোয়ালা সুনীলকে তাঁর বাড়ির উঠানে ছুরিকাঘাত করলে মারাত্মক আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুনীলের ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযান চালিয়ে হত্যাকারী চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। আর নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১

আপডেট সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩