ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট Logo বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান Logo এমি অ্যাওয়ার্ডসে ‘উইডোজ বে’র বাজিমাত, অন্যান্য বিজয়ী যারা Logo ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের মানবিক আবেদন Logo হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪১৮ বার পঠিত

নাদিয়া আক্তার রিমু।।বুধবার।। ২৪ ডিসেম্বর।। ২০২৫।।

সরকারি চাকরিতে প্রবেশ করার বয়সসীমার বিধি ৩২ বছরের বেশি ও প্রবিধানমালা কার্যকরের বাধা কাটল।

(২২ ডিসেম্বর) সোমবার সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ, ২০২৫ জারি করা হয়েছে।

সরকারি চাকরির প্রবেশের সব স্তরে বয়সসীমা ৩২ বছর করে গত বছরের ১৮ নভেম্বর ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’ জারি করে সরকার।

সকল পর্যায়ে সরকারি চাকরিতে নিয়োগে্র ৩২ বছর বয়স করায় মুক্তিযোদ্ধাদের সন্তান, চিকিৎসক ও প্রতিবন্ধী ব্যক্তিদের বয়সের বিশেষ সুবিধা বাতিল হয়ে পড়ে। কম্পিউটার সংশ্লিষ্ট জনবল নিয়োগের ক্ষেত্রেও বয়সের বিশেষ সুবিধা পাওয়া প্রার্থীরা বঞ্চিত হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে বিধি ও প্রবিধিমালায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ছিল ৩২ বছরের বেশি।

এই অসুবিধা নিরসনের জন্য বিভিন্ন দপ্তর-সংস্থা ছাড়াও চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রস্তাব আসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

এর পরিপ্রেক্ষিতে অধ্যাদেশে সংশোধন আনলো সরকার। যুক্ত করা হয়েছে অধ্যাদেশে ৩ (ক) নামে নতুন একটি ধারা। ‘চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সম্পর্কিত অন্যান্য বিধানের কার্যকারিতা’ শিরোনামের ধারায় বলা হয়েছে- এই অধ্যাদেশের ধারা ৩-এ যা কিছুই থাকুক না কেন, যেসব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমতো, প্রবিধানমালার কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকবে।

যেসব ক্ষেত্রে ৩২ বছর বয়সসীমা কার্যকর হবে, ধারা ৩ ;
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গিয়েছে, ‘সরকারি অফিসের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ এ বয়সসীমার বিষয়ে বলা হয়েছে- পরিচালক, মহাব্যবস্থাপক, উপ-পরিচালক, উপ-মহাব্যবস্থাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হবে ৪৫ বছর।মুখ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর বয়সসীমাও থাকবে ৪৫ বছর।

সেই সঙ্গে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সিস্টেম এনালিস্টের ৪০ বছর, সিনিয়র প্রোগ্রামারের ৪০ বছর, অপারেশন ম্যানেজারের বয়স ৪০ বছর, সহকারী সিস্টেম এনালিস্টের বয়স ৩৫ বছর, প্রোগ্রামারের ৩৫ বছর, কম্পিউটার সুপারভাইজারের ৩৫ বছর এবং রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর ৩৫ বছর নির্ধারণ হয়েছে। তবে গত বছরের ১৮ অক্টোবর সবার বয়স ৩২ বছর করে অধ্যাদেশ জারির পর তাদের এই সুবিধা বাতিল করা হয়।

এছাড়াও, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে এ অধ্যাদেশের বিধান কার্যকর হবে না।

ট্যাগস :

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর

আপডেট সময় : ০৪:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫