ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাইনিজ রাইফেলসহ ২ যুবক গ্রেফতার 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২০০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে এবার অত্যাধুনিক অস্ত্রসহ (চাইনিজ রাইফেল) দুই যুবককে গ্রেফতার  করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। সোমবার (৪ নভেম্বর) নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি  নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০) ও ঢাকার দোহার থানার জয়পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে আশিক মিয়া (২০)।
জানা যায়,  নরসিংদীর পুলিশ সুপার  আব্দুল হান্নানের দিক- নির্দেশনায় নরসিংদী জেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশ নিয়মত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নরসিংদী মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।
এর আগে, গত শনিবার সন্ধ্যায় উপপরিদর্শক আজিজুল ইসলাম নাইমের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বীরপুর এলাকায় জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাব্বির ও আশিককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে এক পর্যায়ে আশিক স্বীকার করেন যে তাদের দখলে একটি চায়নিজ রাইফেল রয়েছে। পরে তার কথামতো জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি চায়নিজ রাইফেল উদ্ধার করা হয়।
 সাব্বির ও আশিক ভিন্ন জেলার বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে জাকির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবারসহ বসবাস করে আসছে। তাদের বিরুদ্ধে পূর্বে থানায় কোনো মামলা না থাকলেও তারা উঠতি বয়সের সন্ত্রাসী। আটককৃতদের বিরুদ্ধে পরস্পর জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের দখলে রাখার অপরাধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়ছে।

ট্যাগস :

চাইনিজ রাইফেলসহ ২ যুবক গ্রেফতার 

আপডেট সময় : ০৭:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪