ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২০৪ বার পঠিত

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ করা হয়েছে। আজ সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ০৪ মে  আনুমানিক সকাল ১০০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন মোহনা সংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে পাতানো অবস্থায় ০৬ টি পাঙ্গাশের পোনা নিধনের চাই ও আনুমানিক ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা জব্দ করা হয়।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। এগুলো পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জীবিত পাঙ্গাশের পোনাগুলো মোহনা সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। মৃত পাঙ্গাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ

আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩