ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৮০ বার পঠিত

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় চলন্ত একটি বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক কুলদীপ (৩৯) এবং কন্ডাক্টর সন্দীপকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল চলতি মাসের ৪ আগস্ট।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে পরিবারের সদস্যদের না জানিয়ে নয়ডায় থাকা এক কাজিনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয় কিশোরীটি। পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নয়ডার প্যারী চকে পৌঁছানোর পর প্রবল বৃষ্টি ও অন্ধকারের কারণে কিশোরী বুঝতে পারে, সে এখনও গন্তব্য থেকে অনেক দূরে রয়েছে। তখন রাত প্রায় ৯টা। তার কাজিনের বাড়ি ছিল সেখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। একা ও বৃষ্টিতে ভেজা অবস্থায় সে কোনো যানবাহনের অপেক্ষা করছিল।

এ সময় যাত্রীবিহীন একটি স্লিপার বাস তার সামনে এসে থামে। বাসের কন্ডাক্টর তাকে জানায়, গাড়িটি নয়ডার সেক্টর-৬৩ এলাকায় যাচ্ছে। এরপর ওই তথ্যের ভিত্তিতে কিশোরী বাসটিতে ওঠে। তবে তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটি মূলত গ্রেটার নয়ডার সুরজপুর এলাকার একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল।

কিশোরীর অভিযোগ, বাস চলতে শুরু করার কিছু সময় পর কন্ডাক্টর তার সঙ্গে অশোভন আচরণ শুরু করেন এবং তাকে যৌন নির্যাতন করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে হত্যার ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে অভিযুক্তরা কিশোরীকে দিল্লির কাশ্মীরি গেটের কাছাকাছি রিং রোড এলাকায় ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ উঠেছে। এরপর কিশোরী পুলিশের কাছে বিষয়টি জানালে অভিযুক্তদের শনাক্ত ও আটকে অভিযান শুরু হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত দুই ব্যক্তি একটি বেসরকারি পরিবহন প্রতিষ্ঠান বিশ্বনাথ ট্রাভেলসের অধীনে দুই বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, বাসটি ছিল স্লিপার সার্ভিসের এবং এর বার্থগুলো পর্দা দিয়ে আচ্ছাদিত ছিল। এই পরিস্থিতির সুযোগ নিয়েই অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

ঘটনার তদন্তে বাসটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি বাসটির চলাচলের পুরো পথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। ফরেনসিক দল বাসের ভেতর তল্লাশি চালিয়ে কিশোরীর চুলের নমুনাও উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬