চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাণিজ্য ঘাটতি প্রায় ১৮২ কোটি ডলার
- আপডেট সময় : ০২:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১৮১ দশমিক ৮ মিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ২০২৩-২৪ সালের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৮১ কোটি ৮০ লাখ ডলারে। প্রথম দুই মাসে ঘাটতি ছিল ১০১.৫ মিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসে ঘাটতি বেড়েছে ৮০৪ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭৫৭ দশমিক ৬ মিলিয়ন ডলার। ব্যাংকাররা বলছেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এখনো ঘাটতিতে রয়েছে। বৈদেশিক ঋণ বাড়াতে পারলে এই ঘাটতি ইতিবাচক করা সম্ভব হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগের পরিমাণও বাড়াতে হবে। তবে আমদানিতে বিভিন্ন শর্ত দেওয়ায় আমদানি কমছে। আর রপ্তানি কমায় সেপ্টেম্বর শেষে বাণিজ্য ঘাটতি বেড়েছে।
জুলাই-সেপ্টেম্বর মাসে ১ হাজার ৪৭৫ মিলিয়ন ডলারের আমদানি হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে ১ হাজার ২৯৩ মিলিয়ন ডলার। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৮২ মিলিয়ন ডলার।
এদিকে, সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে ১৭ দশমিক ১৬ বিলিয়ন ডলার ঘাটতি নিয়ে শেষ হয়। ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সেবাখাতে দেশ আয় করেছে ১৪৪ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে সেবাখাতে দেশের ব্যয় হয়েছে ২৬৬ কোটি ৬০ লাখ ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১২২ কোটি ৩০ লাখ ডলার। আগের অর্থবছরে একই সময়ে ঘাটতি ছিল ১১১ কোটি ডলার। তবে সেপ্টেম্বর শেষে বাংলাদেশের চলতি হিসাবে উদ্বৃত্ত ইতিবাচক রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সেপ্টেম্বর শেষে এ খাতে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরে একই সময়ে চলতি হিসাবে ঘাটতি ছিল ৩৬৮ কোটি ডলার।
এদিকে সেপ্টেম্বর শেষে সার্বিক লেনদেন ঘাটতিতে পড়ে। এ খাতে ২৮৫ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি তৈরি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৩৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার।
























