ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

গৌরনদীতে মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১৫ বার পঠিত
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :
বরিশালের গৌরনদী উপজেলায় মাদক প্রতিরোধে পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার তিখাসার এলাকা থেকে মাদকসেবী ইউনুসকে (২১) আটক করা হয়। সে তিখাসার মহল্লার বাবুলের ছেলে।  আটককৃত ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার সংশ্লিষ্ট গলিতে মাদক বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের বাসা ও বিক্রির স্পটে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আটকৃত ইউনুসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ গৌরনদী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ট্যাগস :

গৌরনদীতে মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড

আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬