ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

গৌরনদীতে ডোবায় ভাসছিলো নিখোঁজ যুবকের লাশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৯৫ বার পঠিত
রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক :
নিখোঁজের দুইদিন পর রবিবার (৭ জুন) সকালে বাড়ির পাশের নির্জন এলাকার একটি পুকুর থেকে রেজাউল হাওলদার (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার। যুবক রেজাউল ওই গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলেগৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ভাসমান অবস্থায় রেজাউলের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি রেজাউলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওসি আরও জানিয়েছেন-পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয় গ্রামপুলিশ রাসেল মৃধা মৃতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন-গত শুক্রবার (৫ জুন) দুপুরে রাজমিস্ত্রী রেজাউল হাওলাদার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।  স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানিয়েছেন-রবিবার (৭ জুন) সকাল সাতটার দিকে তিনি তার পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় গ্রামপুলিশকে খবর দেন। পরে সে (গ্রামপুলিশ) স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। গ্রামপুলিশ রাসেল মৃধা জানিয়েছেন-ঘটনাস্থল পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পশ্চিম খাঞ্জাপুর এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
ট্যাগস :

গৌরনদীতে ডোবায় ভাসছিলো নিখোঁজ যুবকের লাশ

আপডেট সময় : ০৪:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬