ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৬২ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ০৪ মে ২০২৬ ।।
রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক : নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু পাচাররোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ ইব্রাহীম। সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। উঠান বৈঠকে ‎বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির,  সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ প্রমুখ। উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
ট্যাগস :

গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬