ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

গোলাগুলি চলাকালীন সময়ে সুদানের বিখ্যাত গায়িকা নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বেসামরিক নাগরিকদের রক্ষায় যুদ্ধবিরতি সত্ত্বেও গত শুক্রবার সুদানের ওমদুরমান শহরে গোলাবর্ষণের সময় একজন বিখ্যাত গায়িকা শাদেন মুহাম্মদ হুসাইন নিহত হন। সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে গোলাগুলির সময় তিনি নিহত হন। আল-জাজিরার খবর।

১৫ এপ্রিল দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে ওমদুরমানে তীব্র লড়াই দেখা গেছে। উভয় পক্ষই যুদ্ধবিরতির মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ করেছে। এখন পর্যন্ত সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।  আল-হাশমাব এলাকায় থাকতেন গায়িকা শাদেন মুহাম্মদ। এলাকাটি সুদান ন্যাশনাল টেলিভিশন এবং রেডিও ভবনের কাছে। এলাকাটি সংঘর্ষের কেন্দ্রস্থল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শাদেন মুহাম্মদ তার অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ইস্যুতে সক্রিয় ছিলেন। শহরের নিরাপত্তার জন্য তিনি বিভিন্ন প্রচারণা চালিয়েছেন।

শাদেনের চাচা ফেসবুকে লিখেছেন, ‘সে আমার কাছে একজন মায়ের মতো প্রিয় মানুষ ছিল। স্রষ্টা তার প্রতি করুণা করুন…।’

তার মৃত্যুর আগের দিনগুলিতে, বিখ্যাত সুদানী গায়িকা দেশের সংঘাত নিয়ে ফেসবুকে সক্রিয় ছিলেন। তিনি ফেসবুকে যুদ্ধের সমালোচনা করেন। যুদ্ধে আটকে পড়া অন্যান্য বেসামরিক নাগরিকদের উৎসাহিত করেছেন।

সাম্প্রতিক একটি পোস্টে শাদেন লিখেছেন, ‘আমরা ২৫ দিন ধরে বাড়িতে আটকে আছি।আমরা ক্ষুধার্ত। একটি বিশাল ভয়ের মধ্যে বাস করছি। কিন্তু আমরা নৈতিকতা ও মূল্যবোধ হারাইনি।’

বিবিসির খবর অনুযায়ী, মৃত্যুকালে এই গায়িকা ১৫ বছর বয়সী ছেলে হামুদি, তার মা ও বোনকে রেখে গেছেন।

প্রসঙ্গত, সুদানে এ পর্যন্ত সংঘর্ষে ৬০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। তবে এ সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

গোলাগুলি চলাকালীন সময়ে সুদানের বিখ্যাত গায়িকা নিহত

আপডেট সময় : ০৫:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩