ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

গোবিন্দ সম্পর্কে নতুন তথ্য দিলেন সুনীতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৩৩৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

দীর্ঘ প্রায় চার দশকের সংসার কি ভাঙতে যাচ্ছেন বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা! এ বছরের শুরু দিকে এমন জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। এ কারণে অকেবার খবরের শিরোনামে উঠে এসেছেনে গোবিন্দ। এবার সুনীতা পরিষ্কার জানালেন তারা পরস্পরকে ছাড়া বাঁচবেন না।

বলিউড অনুরাগীরা নব্বই দশকে মুগ্ধ ছিলেন গোবিন্দর নাচে। ছোট ছোট পা ফেলে এগিয়ে যাওয়া, সঙ্গে ধীরে ধীরে ঘাড় দোলানো নৃত্য অনন্য মাত্রা যোগ করেছিল নায়কের অভিনয়ে। কারণ গোবিন্দ কমেডি ঘরানার নায়ক। তার বিপরীতে কখনো ঝড় তুলেছেন জুহি চাওলা, কখনো কারিশা কাপুর বা মাধুরী দীক্ষিতের মতো জনপ্রিয় নায়িকাদের সঙ্গে। কিন্তু গত কয়েক বছরে গোবিন্দ রুপালি জগত থেকে দূরে রয়েছেন। কিন্তু নৃত্যের ভুবনে আজও তিনি সক্রিয়। গোবিন্দকে অনেক রিয়েলিটি অনুষ্ঠানে দেখা যায়। এছাড়া রাজনীতিতেও তিনি সক্রিয় রয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে সুনীতা বুঝিয়ে দেন স্বামীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। স্ত্রী-সন্তানের সঙ্গে থাকেন না গোবিন্দ। এমনকি উঠে আসে এক তরুণী মরাঠি অভিনেত্রীর প্রসঙ্গ। তারই সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেতা। এমনও শোনা যাচ্ছে আইনি বিচ্ছেদও হয়ে গেছে। এ সময় সুনীতার আইনজীবী আসরে নেমে জানিয়ে দেন বিচ্ছেদের কোনো প্রশ্নই তৈরি হয়নি।

এবার সুনীতাও শোনালেন সেই একই কথা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুনিতা বিচ্ছেদ ও গোবিন্দ প্রসঙ্গে নতুন তথ্য জানিয়ে বলেন, ‘যে দিন বিচ্ছেদ নিশ্চিত হবে অথবা আমি বা গোবিন্দ নিজে মুখে বিচ্ছেদে কথা বলব, সে দিন দেখা যাবে। তবে আমার মনে হয় না গোবিন্দ আমাকে ছাড়া বাঁচতে পারবে, অথবা আমিও ওকে ছাড়া এবং গোবিন্দ কখনোই একজন মূর্খ মেয়ের জন্য সংসার ছেড়ে যাবে না।’ গোবিন্দ ১৯৮৬ সালে নিজের মামার শ্যালিকা সুনীতাকে বিয়ে করেন। তখনো তিনি বলিউডে নিজের অভিনয় যাত্রা শুরু করেননি। দীর্ঘদিন তার বৈবাহিক সম্পর্কের কথা গোপন করেই অভিনয় করতেন। পরে সবকিছু জানাজানি হয়ে যায়।

ট্যাগস :

গোবিন্দ সম্পর্কে নতুন তথ্য দিলেন সুনীতা

আপডেট সময় : ০২:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫