ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৯১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকারের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন বাতিল হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন—এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার (১১ মে) গণমাধ্যমকে তিনি বলেন, ‘সরকারের গেজেট প্রকাশ হলে কমিশন আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে। আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের বর্তমান বাংলাদেশের চেতনা ও বাস্তবতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গেজেট কালই প্রকাশ হলে, সিদ্ধান্তও কালই আসতে পারে।’ উল্লেখ্য, ৭ মে মধ্যরাতে আওয়ামী লীগের সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে যাওয়ার পর নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও যুক্ত হয়।গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে’ বিক্ষোভ করে ছাত্র-জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সোমবার গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ট্যাগস :

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫