ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১৩৫ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩১ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়।
বিবৃতিতে হারুনুর রশিদ খানের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও হারুনুর রশিদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়িতে ঢুকে হারুনুর রশীদ খানকে গুলি করে পালিয়ে যান সন্ত্রাসীরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। বুধবার (৩১ মে) বিকেলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট সময় : ০৬:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩