ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

গুরু এখন প্রতিপক্ষ, রাতে ইস্টবেঙ্গলের মুখোমুখি তপু-রাকিবরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৩৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

টানা ৫টি লিগ শিরোপা জেতাসহ বসুন্ধরা কিংসের সাফল্যের নায়ক ছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। কিংসের সাথে সম্পর্ক শেষে অস্কার এখন ভারতের ইস্টবেঙ্গলের কোচ। মঙ্গলবার রাতে সাবেক কোচের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে কিংসের খেলোয়াড়দের।

এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ভুটানের থিম্পুতে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। এ ম্যাচটি ঘিরে আবেগে ভাসছেন তপু-রাকিবরা। সাবেক কোচের কৌশলের বিপক্ষে যে খেলতে হবে তাদের!

এএফসি চ্যালেঞ্জ লিগের ‘এ’ গ্রুপে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল ভুটানের পারো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এবং কিংস হেরে গেছে লেবাননের নেজমেহ এফসির বিপক্ষে।

কিংসের নতুন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচটিকে দেখছেন বাঁচা-মরা হিসেবেই। তিনি বলেন, ‘ম্যাচটা খুব কঠিন। সেই কঠিন ম্যাচেই আমাদের জিততে হবে, পূর্ণ ৩ পয়েন্ট নিতে হবে। আমরা যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চাই, জয় ছাড়া কোনো বিকল্প নেই আমাদের সামনে।

নেজমেহর কাছে হেরে যাওয়ায় কিংস এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। রাত ৯টায় থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে শুরু হবে ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচটি।

ট্যাগস :

গুরু এখন প্রতিপক্ষ, রাতে ইস্টবেঙ্গলের মুখোমুখি তপু-রাকিবরা

আপডেট সময় : ০২:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪