ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আগস্টে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ২৫৫ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম জুলাইয়ের মধ্যে শেষ করে আগস্টে ক্লাস শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

আজ গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

অধ্যাপক ইমদাদুল হক বলেন, ‘আমরা সফল ও সুন্দরভাবে এবারের গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ করতে পেরেছি। পরীক্ষার পরপরই ইতোমধ্যে দুইটি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তিনদিনের মধ্যে আমরা ‘এ’ ইউনিটের ফলও প্রকাশ করা হবে। জুলাইয়ের মধ্যেই আমরা শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবো। আর আগস্টে ক্লাস শুরু হবে।’

উপাচার্য আরও বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আগে যেসব অসংগতি ছিল, এই বছর তা নেই। এখন পর্যন্ত আমাদের কোনো ঝামেলায় পড়তে হয়নি। সবকিছু সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। আশা করি বাকি কার্যক্রমগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। আগস্টের মধ্যে ক্লাস শুরু করে করোনাকালীন যে সেশনজট সৃষ্টি হয়েছে তা আমরা অন্তত ছয় মাস কমিয়ে আনতে চাই।’

গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আগস্টে

আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩