ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৫৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১৩ এপ্রিল ২০২৬ ।।
গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি
গাজীপুর প্রতিনিধি :
চৈত্রের শেষ আর নববর্ষের নতুন দিনের আবহে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা। জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয় সোমবার বিকেলে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে সাদা পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করেন।
মেলায় প্রায় ৯০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরছে। উদ্বোধনী বক্তব্যে এমপি রনি বিদায়ী ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বাংলা বছর ১৪৩৩-কে স্বাগত জানান। তিনি বলেন, নতুন বছরের উদ্দীপনায় মানুষের জীবনকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে সরকার কাজ করছে।
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সংস্কৃতিমুখী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছেন, যার উদ্বোধন টাঙ্গাইল সফর থেকে করা হবে। এছাড়া নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সপ্তাহজুড়ে নানা আয়োজন থাকবে বলেও জানান তিনি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. তাহেরুল হক চৌহান এবং জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে সংসদ সদস্যের সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি

আপডেট সময় : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬