ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

গাজীপুরে ১১৩ উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭০ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের আওতায় গৃহীত ১১৩টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে মোট ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্যের অনুকূলে তিন ধাপে বরাদ্দকৃত এই অর্থের চেক সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর গাজীপুর ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন গাজীপুর-2 আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও মানুষের মৌলিক চাহিদা পূরণ ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। ধর্মীয় প্রতিষ্ঠানসহ স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে এই বরাদ্দ প্রদান করা হয়েছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আওলাদ হোসেন।এ ছাড়া গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

গাজীপুরে ১১৩ উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময় : ০৮:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬