ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ Logo বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৭৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্ঠাকালে শ্রমিক ও পুলিশ দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিল্প পুলিশের এএসপিসহ দুই সদস্য আহত হয়েছেন।

আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

আজ সকাল ১০টার দিকে এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলন শুরু করলে পুলিশ বাঁধা দেয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভকালে শ্রমিকদের রাস্তা থেকে সরানোর সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। সেসময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর সাবজোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদ বলেন, আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তিনি ও পরিদর্শক আবদুর নুর আহত হন।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

আপডেট সময় : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩