ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

গাজীপুরে নির্মানাধীন কারখানায় বিদ্যুত স্পর্শে তিন শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৩৯ বার পঠিত

শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক স্পর্শে তিন শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আজ সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াশ (২০), একই এলাকার বেলাল সওদাগরের ছেলেপাভেল (২৩), জামালপুরের বকশীগঞ্জ থানার বগারচর এলাকার মুকুল হোসেনের ছেলে মনোয়ার (৩৫)। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের বহুতল ভবনে কাজ করছিল শ্রমিকরা। এসময় অসাবধানতা বশত নির্মানাধীন ভবনের রডের সাথে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে। এতে কয়েকজন পুড়ে যায়। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে তিনজনের মরদেহ উদ্ধার করে। এসময় আরো কয়েক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে নির্মানাধীন কারখানায় বিদ্যুত স্পর্শে তিন শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৫:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩