ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

গাজীপুরে নদী থেকে বালু তুলে জলাশয় ভরাট, ড্রেজার ধ্বংস করল প্রশাসন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৪৭ বার পঠিত

জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি
সরকারি নির্দেশ অমান্য করে রাতের আঁধারে কৃষিজমি ও জলাশয় ভরাটের অভিযোগে গাজীপুরের বালু নদীতে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে জেলা প্রশাসন। ‘মাইলস্টোন’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নদী থেকে ড্রেজারে বালু তুলে পাইপলাইনের মাধ্যমে এসব জমি ভরাটের অভিযোগ রয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের উজিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজারটি অকেজো করে ধ্বংস করা হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন জানান, জলাশয় ও কৃষিজমি অবৈধভাবে ভরাটের অভিযোগ পেয়ে এর আগেও সংশ্লিষ্ট তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়ে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে ভরাট কার্যক্রম চালিয়ে যাওয়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঞার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার জিয়াউল হাসান সৌরভ।
প্রশাসন সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর পূবাইল ভূমি অফিসের আওতাধীন ১০২ নম্বর পূবাইল মৌজার আরএস ২৮৫ নম্বর খতিয়ানভুক্ত আরএস ১২০৫ নম্বর দাগে অবৈধভাবে বালু দিয়ে জমি ভরাটের চিত্র ধরা পড়ে। জমিটি বোরো শ্রেণিভুক্ত হলেও বর্তমানে সেখানে পানি জমে উন্মুক্ত জলাশয়ের সৃষ্টি হয়েছে। ওই সময় ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করে রাতের আঁধারে ও অফিস ছুটির সময়ে কাজ চালানোর অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হয়ে ১০ সেপ্টেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহরিয়ার নজির বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া জলাশয় ভরাট কিংবা আবাসন প্রকল্পের নামে প্রাকৃতিক জলাধার ধ্বংসের চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প গড়ে তোলার চেষ্টা করা কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে জলাশয় ভরাট বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বেঞ্চ সহকারী বদরুজ্জামান ইমন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

গাজীপুরে নদী থেকে বালু তুলে জলাশয় ভরাট, ড্রেজার ধ্বংস করল প্রশাসন

আপডেট সময় : ০৭:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬