ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

গাজীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২৮ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ২১৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর জেলার কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ ও ২৮ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

জানা গেছে, দিনব্যাপী অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধরা ভঙ্গ করায় সর্বমোট ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে কালীগঞ্জের মেসার্স ফারুক ট্রেডার্সকে ৮ লাখ টাকা জরিমানা, আরএফএস ব্রিকসকে ৮ লাখ টাকা, এনসিজি ব্রিকসকে ৮ লাখ টাকা, দিঘুয়া এলাকায় অবস্থিত আরএফএস ব্রিকসকে ৫ লক্ষ টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়। এছাড়াও কাপসিয়ার ফেটালিয়া এলাকার ফেটালিয়াসহ জরিমানা করা অবৈধ ইট ভাটাগুলোকে এস্কেভেটর মেশিনের সাহায্যে চিমনি ভেঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানগুলোতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মইনুল হক, মোঃ মমিন ভুইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

গাজীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২৮ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪