ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ Logo কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

গাজায় শরণার্থী শিবিরে হামলা: ১৯ জন শিশুসহ একই পরিবারের ৩২ জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ২১৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর মধ্যে রয়েছে জাতিসংঘের একটি স্কুল যা ইসরাইল-হামাস যুদ্ধে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। খবর দ্য গার্ডিয়ান।

শনিবার ভোরে আল-ফাখুরা স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাসের একজন স্বাস্থ্য কর্মকর্তা। জাতিসংঘের স্কুলটি ইসরাইল-হামাস যুদ্ধে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হয়েছিল। পৃথক হামলায় সেখানে আরেকটি ভবনে একই পরিবারের ৩২ সদস্য নিহত হন। তাদের মধ্যে ১৯ শিশু রয়েছে।

জাবালিয়া গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির। ইসরায়েল এবং হামাসের মধ্যে ছয় সপ্তাহেরও বেশি যুদ্ধে বাস্তুচ্যুত বহু মানুষ এখানে আশ্রয় নিয়েছে। চলতি মাসের শুরুতে জাবালিয়ায় হামলা চালায় ইসরাইল। সে সময় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

৭ অক্টোবর, ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের উপর অতর্কিত আক্রমণ শুরু করে, ১,২০০ জন নিহত হয়। হামাসের হামলার জবাবে ইসরাইল সেদিন থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে আট হাজার নারী ও শিশু।

গাজায় শরণার্থী শিবিরে হামলা: ১৯ জন শিশুসহ একই পরিবারের ৩২ জন নিহত

আপডেট সময় : ০২:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩