ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট Logo বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান Logo এমি অ্যাওয়ার্ডসে ‘উইডোজ বে’র বাজিমাত, অন্যান্য বিজয়ী যারা Logo ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের মানবিক আবেদন Logo হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

ট্রাম্প শিবিরের হুঁশিয়ারি

গাজায় যুদ্ধ না থামালে ইসরায়েলকে ‘ছেড়ে দিতে পারে’ যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৪১৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। একটি সূত্রের বরাতে প্রভাবশালী এই মার্কিন পত্রিকাটি জানায়, “ট্রাম্পের লোকজন ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে—যুদ্ধ না থামালে আমরা তোমাদের ত্যাগ করব”। সূত্রটির দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ থামানোর রাজনৈতিক সক্ষমতা রয়েছে, কিন্তু তিনি সেই ইচ্ছা দেখাচ্ছেন না। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্তই করেননি, যা নেতানিয়াহুর ওপর চাপের আরেকটি ইঙ্গিত। গাজায় মানবিক ত্রাণ প্রবেশে সম্মতি দিতে বলেও ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ইসরায়েলের ওপর চাপ আসছে।নেতানিয়াহু আগে “ক্ষুধার্ত শিশু ও মরতে থাকা মানুষের ছবি আমাদের মিত্ররাও সহ্য করতে পারছে না”—এমন মন্তব্য করে সীমিত আকারে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছিলেন। সূত্রটি জানায়, গত রোববার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে “মাত্র একটি কৌশলগত বিষয়” বলে তুলে ধরেছিলেন, যেন এতে রাজনৈতিক দায় না পড়ে।এদিকে ট্রাম্প শিবিরের কাছ থেকে এই হুঁশিয়ারি এমন এক সময় এলো, যখন ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক ক্রমেই টানাপোড়েনে পড়ছে।ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করে, নেতানিয়াহু এখন এমন অবস্থানে পৌঁছেছেন যেখানে তিনি যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব খাটাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র নিজেও এখন তার দ্বারা প্রভাবিত হচ্ছে। এই ধারণা থেকেই ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছেন।এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েল সফর বাতিল বা পিছিয়ে দিয়েছেন, যা ট্রাম্প শিবিরের অসন্তোষের একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :

ট্রাম্প শিবিরের হুঁশিয়ারি

গাজায় যুদ্ধ না থামালে ইসরায়েলকে ‘ছেড়ে দিতে পারে’ যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫