ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫৫০০ ছাড়িয়ে গেছে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৩৩৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গাজায় কোনো সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। তীব্র শীতে খাবার এবং অন্যান্য সরঞ্জামের ভয়াবহ সংকটের মধ্যে দিন কাটাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। এর মধ্যেই হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। প্রতিদিনই সেখানে ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। একদিন আগেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় গাজায় ৪৫ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ৫৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৩৩৮ ফিলিস্তিনি। এদিকে ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। এটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছে। খবর এএফপির। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সে সময় ইসরায়েলের মধ্যাঞ্চলে কিছু সময়ের জন্য সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি জরুরি বিভাগের কর্মকর্তা মেগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, ওই ঘটনায় তারা কোনো হতাহতের খবর পাননি।এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এর কয়েকদিন আগেই তেল আবিবে হুথিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়।

ট্যাগস :

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫৫০০ ছাড়িয়ে গেছে

আপডেট সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪