ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় অভিযানে প্রায় ৭৪৭ ইসরায়েলি সেনা নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১১৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

উত্তর গাজায় হামাসের হামলায় ইসরায়েলি বাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ওই সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

গাজা উপত্যকায় এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৭৪৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ৪ হাজার ৯৬৯ জন।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জাবালিয়ায় বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণের ঘটনায় ৪০১ ব্রিগেডের কমান্ডার কর্ণেল আহসান ডাকসা নিহত হয়েছেন।

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, হত্যা এবং বাস্তুচ্যুতির মাধ্যমে গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি জনসংখ্যাকে ধ্বংসের কারণ হয়ে উঠছে ইসরায়েল। ওই এলাকা ধ্বংসস্তুপে পরিণত করেছে দখলদার বাহিনী। খবর আল জাজিরার।

গাজার জাবালিয়া, বেইত হানুন এবং বেইত লাহিয়ার বেসামরিক নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় ৮৭ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছে। ইসরায়েলি হামলায় একটি সম্পূর্ণ আবাসিক ব্লক মাটির সঙ্গে মিশে গেছে।

গাজায় এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। এই সময়ের মধ্যে কমপক্ষে ৪২ হাজার ৬০৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৯ হাজার ৭৯৫ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে এক হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :

গাজায় অভিযানে প্রায় ৭৪৭ ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় : ০৩:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪