ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৭০ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরেক বন্ধু।

আজ দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) এবং রমজান আলীর ছেলে মো. হাবিব (১৭)। এসময় সাদিক নামের আরেকজন আহত হয়েছে। তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাদিক নামের একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আপডেট সময় : ০৯:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩