সংবাদ শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় আরো ১১৪ জনের করোনা শনাক্ত
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জন। তবে এই সময়ে করোনায় কেউ মারা যায়নি।
মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১ হাজার ৮২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তকরণের হার ৬.২৪ শতাংশ। মহামারীর শুরু থেকে, মোট সনাক্তকরণের হার ১৩.২২ শতাংশ।
৮ মার্চ ২০২০ এ, দেশে প্রথম ৩ জনের করোনভাইরাস ধরা পড়ে। ১০ দিন পরে, সেই বছরের ১৮ মার্চ, দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।





















