গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ: আসিফ নজরুল
- আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ১৫০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে গবেষণা সংস্থা ব্রেইন এবং প্রকাশনা সংস্থা আদর্শের যৌথ আয়োজনে ‘গণতন্ত্রের যাত্রা আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ডা. জাহেদ উর রহমান, সাংবাদিক মনির হায়দার ও সাহেদ আলম, রাজনৈতিক বিশ্লেষক সাঈদ আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও উমামা ফাতেমা প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. আজম।
















