ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

ক্ষমতাসীন বিজেপির হাতছাড়া কর্ণাটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ক্ষমতাসীন বিজেপির হাতছাড়া হলো কর্ণাটক। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই রাজ্যে বিজেপির পরাজয় মেনে নিয়েছেন। স্থানীয় সময় দুপুর পর্যন্ত, কংগ্রেস রাজ্যের ২২৪টি আসনের মধ্যে ১৩১টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি ৬৫টি আসনে এগিয়ে রয়েছে। খবর এনডিটিভির।

ভোটের ফলাফল প্রসঙ্গে বোমাই বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীদের চেষ্টা সত্ত্বেও আমরা দাগ কাটতে পারিনি।”আমরা সম্পূর্ণ ফলাফল পর্যালোচনা করব যখন সেগুলি প্রকাশিত হবে।’

শনিবার সকাল ৮টা থেকে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। গত বুধবার বিধানসভা ভোটে মোট ৭৩.২ শতাংশ ভোট পড়েছে। ২০১৮ সালে, ভোটারদের উপস্থিতি প্রায় একই ছিল।

কর্ণাটক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের রাজ্য। তিনি এখানে মাটি কামড়ে পড়েছিলেন। রাহুল গান্ধীও কর্ণাটকে ১২ দিনের সময় দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী ২৬টি জনসভা ও রোড শো করেছেন। এমনকি সোনিয়া গান্ধীও দীর্ঘদিন পর প্রচার শুরু করেছেন।

সবচেয়ে বড় কথা, কর্ণাটকে কংগ্রেসের রাজ্য নেতারা খুবই শক্তিশালী। প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার অত্যন্ত দক্ষ সংগঠক। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জনপ্রিয় ভিত্তি রয়েছে। ভোটের আগে, বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার এবং উপমুখ্যমন্ত্রী সাভাড়ি কংগ্রেসে যোগ দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে, বিজেপির প্রচারে সবচেয়ে বড় মুখ ছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এবং অমিত শাহ সবচেয়ে বেশি জনসভা ও রোড শো করেছেন। কিন্তু শেষ পর্যন্ত শাসকদের হাত থেকে রাজ্য হারিয়ে গেল।

ক্ষমতাসীন বিজেপির হাতছাড়া কর্ণাটক

আপডেট সময় : ০২:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩