ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোচের সঙ্গে তর্কে জড়ানোর পর প্রিয় ক্লাব ছাড়লেন মার্সেলো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ২৭০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

যে ক্লাবের জার্সি গায়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল, সেই ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে রহস্যময় সম্পর্কচ্ছেদ হলো মার্সেলোর। কোচের সঙ্গে তর্কে জড়ানোর পর বাতিল হলো মার্সেলো ও ফ্লুমিনেন্সের চুক্তি।

গতকাল শনিবার ফ্লুমিনেন্স জানায়, উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে। যদিও সুনির্দিষ্ট করে চুক্তি বাতিলের কারণ উল্লেখ করেনি ব্রাজিলিয়ান সিরি আ’র ক্লাবটি।

ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চুক্তি বাতিলের কারণ হিসেবে কোচের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়ানোর বিষয়টিকেই সামনে আনছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোচের সঙ্গে মার্সেলোর তর্কে জড়ানোর একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

গত শুক্রবার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে গ্রেমিওর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ওই ঘটনা ঘটে।

কোচ এতটাই ক্ষিপ্ত হন যে, মার্সেলোকে তিনি আর মাঠেই নামাননি। রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে ফেরত পাঠান বেঞ্চে। মার্সেলোর পরিবর্তে তিনি অন্য খেলোয়াড়কে ডাকেন এবং মাঠে নামান।

ওই ঘটনা প্রসঙ্গে ম্যাচের পর পুরোপুরি ব্যাখ্যা দেননি মেনেজেস। তিনি শুধু বলেন, ‘আমি সেই মুহূর্তে মার্সেলোকে রাখতে যাচ্ছিলাম। কিন্তু এমন কিছু শুনেছিলাম, যা আমি পছন্দ করি না। তাই আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি।

অপ্রত্যাশিত সেই ঘটনার একদিন পরই ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্কচ্ছেদ হলো মার্সেলোর।

ট্যাগস :

কোচের সঙ্গে তর্কে জড়ানোর পর প্রিয় ক্লাব ছাড়লেন মার্সেলো

আপডেট সময় : ০৩:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪