ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

কুমিল্লায় মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২৮৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আলমগীর হোসেন আলম,কুমিল্লা জেলা ব্যুরোচীফ :
কুমিল্লা সিটি কলেজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার যৌথ উদ্যোগে ‘মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।   আজ সোমবার (৪ নভেম্বর) কুমিল্লা নগরীর সিটি কলেজ মিলনায়তনে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীরা বন্ধুদের তালে পড়ে সিগারেট খাওয়া শুরু করে। এরপর আস্তে আস্তে মাদকাসক্তে জড়িয়ে পড়ে। এভাবে সমাজ-পরিবারে এ মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। সকলকে এ মাদক থেকে দূরে থাকতে হবে। আর ইয়াবা খাওয়া কিন্তু ঢাকা মেডিকেল থেকে শুরু হইছে। তারা রাত জেগে পড়া শুনার জন্য ইয়াবা খাইতো। খারাপ জিনিস যতই ভালোর জন্য খাও এটা খারাপেই থাকবে।
তিনি আরও বলেন, ইদানিং মেয়েরাও সিগারেট খাওয়ার প্রবনতা বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়াশুনা করেছি তাই টিএসসিতে প্রায় যাওয়া হতো। এখন সেই টিএসসিতে গেলে লজ্জা লাগে! সেই টিএসসিতে মেয়েরাও সিগারেট খায়। তারা সিগারেট খেয়ে নিজেকে স্মার্ট ভাবতেছে। সিগারেট খাওয়াতে কোন স্মার্টনেস নেই।  আমি একজন মেয়ে হয়ে সিগারেট খাওয়াকে লজ্জাজনক মনে করি। ছেলে-মেয়ে সকল শিক্ষার্থীরা মাদক থেকে দূরে সরে পড়াশোনায় মননশীল হতে হবে। সে পড়াশুনাটা টার্গেট নিয়ে পড়তে হবে। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়। তোমরা উদ্যোক্তা হতে পার, ব্যবসা করতে পার।
কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো: নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লার সম্পাদক শাহাজাদা এমরান। সিটি কলেজ পর্ষদের সাধারণ সম্পাদক সেলিম রেজা, আবুল কাশেম প্রমুখ।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত খাতা, কলম,স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সবাই মিলে “মাদক কে না বলুন”লাল কার্ড প্রদর্শন করেন।

ট্যাগস :

কুমিল্লায় মাদকমুক্ত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার

আপডেট সময় : ০৭:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪