ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই হাসপাতাল সিলগালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৩১৬ বার পঠিত

কুমিল্লা ব্যুারো:
কুমিল্লায় লাইসেন্স না থাকায় দুইটি হাসপাতালকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অনিয়ম করে হাসপাতাল পরিচালনার কারণে এসব প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এসব হাসপাতাল কর্তৃপক্ষকে।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা এই অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল কো-অর্ডিনেটর ডা. মেহেদী হাসান ও জেলা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার শাকতলা এলাকায় নিউ সিটি হাসপাতাল নামে একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান দীর্ঘ দিন লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। ভ্রাম্যমান আদালতের অভিযানে গিয়ে দেখা গেছে- এই প্রতিষ্ঠান লাইসেন্সের জন্য কোন আবেদনই করেনি। যে কারনে হাসপাতালটিকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। অনিয়মের সাথে স্পর্শকাতর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করায় কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে কুমিল্লা নগরীর রেইসকোর্সে কমফোর্ট হাসপাতালে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার ও রোগী থাকার জন্য রুমে অপরিচ্ছন্নতা দেখতে পায়। এসময় ভ্রাম্যমান আদালত এই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে লাইসেন্স দেখতে চাইলে তারা কোন কার্যকর লাইসেন্স দেখাতে পারেনি। ২০১৯ সালের পর থেকে এই প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়ন করেনি। কমফোর্ট হাসপাতালও অনিয়ম করে স্বাস্থ্যসেবা পরিচালনা করা তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই হাসপাতাল সিলগালা

আপডেট সময় : ০৭:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩