ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

কুমিল্লায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ২১৫ বার পঠিত

কুমিল্লা ব্যুারো:
কুমিল্লায় পৃথক অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গত ৭ এপ্রিল বিকালে জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।
পৃথক অপর একটি অভিযানে গত ৭ এপ্রিল রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩