ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় পেট্রোল পাম্পে কর্মচারীর হাতে কর্মচারী খুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২০৫ বার পঠিত

আলমগীর হোসেন আলম, কুমিল্লা ব্যুারো:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পেট্রোল পাম্পের কর্মচারী রাব্বি’র হাতে মারুফ (১৮) নামের আরেক কর্মচারী খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সকাল সাড়ে ৮ টার দিকে বেলতলী কৃষ্ণপুরস্থ অধ্যক্ষ কবির আহম্মেদের মালিকানাধীন এস.কে পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে। ঘাতক রাব্বি একই উপজেলার বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে। ঘটনার পর পরই পলাতক ঘাতক রাব্বি।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় পেট্রোল পাম্পে কর্মচারীর হাতে কর্মচারী খুন

আপডেট সময় : ০৬:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩