ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩৪০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২১ এপ্রিল ২০২৬ ।।
আলমগীর হোসেন আলম, কুমিল্লা জেলা ব্যুরো চিফ :
কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ করে সরাসরি ফেসবুকে লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। মঙ্গলবার সকালে পরীক্ষার শুরুতেই সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে। যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, এসএসসি পরীক্ষার সময় কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভুঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম দেখাতে থাকেন। এসময় তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা সহজ হয়েছে কিনা, তারা কেমন পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এতে শিক্ষার্থীরা বিব্রতবোধ করেন এবং তাদের মুল্যবান সময় নষ্ট হয় বলে অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা একজন শিক্ষার্থীর অভিভাবক জানান, পরীক্ষার হলে মোবাইলে লাইভ করায় ছাত্র পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্ন হয়েছে । প্রায় ১০ মিনিট লাইভ করেছে । এমন ঘটনা উচিৎ নয়। পরীক্ষা চলাকালীন এমন কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালার পরিপন্থি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অননুমোদিত প্রবেশ এবং ডিজিটাল মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহাম্মদ তাজুল ইসলামকে এই বিষয় জানতে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি। কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরকেও এনালগ ডিভাইস ব্যাবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিব ও কোন ডিজিটাল ডিভাইস ব্যাবহার করতে পারবে না। হোমনা উপিজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যে আইডি থেকে লাইভ দিয়েছে আমরা ওনাকে অবহিত করেছি। আপনারা ওনার সাথে কথা বলেন। এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম। সব কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এলাকার প্রতিনিধি হিসেবে এটুকু খোঁজতো আমি নিতেই পারি। তবে লাইভ দেওয়া যায় কিনা বিষয়টি আমার জানা নেই।

ট্যাগস :

কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি

আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬