ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৯১ বার পঠিত

আলমগীর হোসেন আলম, কুমিল্লা ব্যুরো চীফ:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা পিতা-পুত্র নিহত হয়েছে। শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার বিজয় রেলওয়ে স্টেশন সংলগ্ন জেলখানা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, সিএনজি অটোরিকশার চালক কুমিল্লা সদর উপজেলার বাতাইছড়ি, পাকামুড়া এলাকার মোঃ সোহাগ (৩৫) এবং তার পুত্র সোহেল রানা (১২)। জানা গেছে, সিএনজি চালক সোহাগ তার লাকসামের মুদাফফরগঞ্জের বাড়ি থেকে ছেলেকে নিয়ে দাদার বাড়ি কালির বাজারে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকাল সোয়া চারটার দিকে জেলখানা বাড়ি এলাকার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেনের সাথে কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

রেলওয়ে লাকসাম থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, আমরা মরদেহগুলোকে উদ্ধার করে রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। প্রশাসনিক পেলে আমরা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করবো।

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

আপডেট সময় : ০৮:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩