ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট Logo বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান Logo এমি অ্যাওয়ার্ডসে ‘উইডোজ বে’র বাজিমাত, অন্যান্য বিজয়ী যারা Logo ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের মানবিক আবেদন Logo হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

কুমিল্লায় অস্ত্র-কার্তুজসহ ২১ মামলার আসামি মনির ডাকাত গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৫৮ বার পঠিত

আলমগীর হোসেন আলম, কুমিল্লা ব্যুারো:
কুমিল্লার বরুড়া উপজেলায় দেশীয় পাইপগান ও ২রাউন্ড গুলিসহ মনির হোসেন (৩৮) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মনির হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মোল্লাবাড়ির মৃত. আবদুল মমিনের ছেলে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, বরুড়া ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশে পাশের এলাকায় সন্ত্রাসী ডাকাতি, ছিনতাইসহ মাদকদ্রব্য বিক্রয় কাজে মনির জড়িত ছিল। চিতড্ডার ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মনির ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়। মনির ডাকাতের নামে ডাকাতি, ছিনতাইসহ বরুড়া থানায় ২১টি মামলা রয়েছে। এ ঘটনায় বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লায় অস্ত্র-কার্তুজসহ ২১ মামলার আসামি মনির ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩