ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

কুবিতে সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২২১ বার পঠিত

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে চল্লিশ জন সাংবাদিক অংশগ্রহণ করে। মঙ্গলবার(১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম ও যমুনা টেলিভিশনে বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম।

কর্মশালা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘যেকোনো কাজ দুইভাবে শেখা যায়। একটা হলো কাজ করতে করতে শেখা, আরেকটা হলো শিক্ষা ও অভিজ্ঞতার সমন্বয়ে শেখা। আজকের এই কর্মশালার মাধ্যমে তোমরা যে শিক্ষা অর্জন করলে তার সাথে পূর্বের অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়ে আরো দক্ষ হয়ে উঠবে বলে আশা করছি।’

কর্মশালার প্রশিক্ষক কাজী এম. আনিছুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতাকে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। জনপ্রিয়তার জন্য নয় বরং মানুষের কল্যাণে সাংবাদিকতা করতে হবে।’

কর্মশালার প্রশিক্ষক মোহসীন-উল হাকিম বলেন, “যেকোন পেশা বিশেষ করে সাংবাদিক হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। একজন সাংবাদিক হিসেবে সর্বদা মানুষের কথা ভাবতে হবে। আমার মাধ্যমে যাতে অন্য কেউ অসম্মানিত না-হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সর্বদা মাথায় রাখতে হবে।’
সবশেষে সংগঠনের সভাপতি ইকবাল হাসান কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করেন।

কুবিতে সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩