ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

কি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কঙ্গনা?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে রেকর্ড সফল। তবে সমালোচকরা ছবিটির প্রশংসা না করে কটাক্ষই বেশি করেছেন।

ছবিতে রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। তবে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ছবিতে যেভাবে নারীবিদ্বেষ দেখিয়েছেন সেটি সমাজের ক্ষেত্রে মোটেই ভালো না বলে মনে করছেন সমালোচকদের একাংশ। যেমন- অ্যানিম্যাল ছবির একটি দৃশ্যে জুতো চাটার অংশটি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাভেদ আখতার। তার কথায়, এ ধরনের দৃশ্য নারীদের অসম্মান করে। একই দৃশ্য নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনের টুইট শেয়ার করেছেন কঙ্গনা।যেখানে নেটিজেন, কঙ্গনার ফ্লপ ছবি ‘তেজস’-এর প্রশংসায় পঞ্চমুখ। সেই টুইট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, আমার ছবি বারবার অপমান করা হয়েছে। এর পেছনে অর্থের একটি অংশ কাজ করেছে। আমি লড়াই করছি আমি এমন কিছু ছবি করেছি যা নারীদের গর্বিত করে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল দর্শকরাও চায় নায়িকারা নায়কের জুতা চাটুক! এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ক্যারিয়ার পরিবর্তন করতে হবে।

কি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কঙ্গনা?

আপডেট সময় : ০৭:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪